Description
অনেকেরই অভিযোগ থাকে, “বাজারের মশলা দিয়ে রান্না করলে সেই আগের মতো স্বাদ পাওয়া যায় না।” এর কারণ হলো জিরার সাথে মেশানো ভেজাল এবং অতিরিক্ত প্রক্রিয়াজাতকরণ, যা জিরার আসল তেল এবং সুগন্ধ নষ্ট করে দেয়। আপনার পরিবারের স্বাস্থ্যের কথা চিন্তা করে “সদাই মিঠাই” নিয়ে এসেছে মাঠ থেকে সরাসরি সংগৃহীত জিরার নির্যাস। আমাদের এই জিরা গুঁড়া কেবল একটি মশলা নয়, বরং রান্নার পূর্ণতা।
আমাদের প্রিমিয়াম মানের জিরা গুঁড়া তৈরি করা হয়েছে বাছাইকৃত উৎকৃষ্ট মানের জিরা থেকে, যা যত্নসহকারে পরিষ্কার, ভাজা এবং আধুনিক প্রক্রিয়ায় গুঁড়া করা হয়েছে। ফলে প্রতিটি কণায় পাওয়া যায় খাঁটি জিরার প্রাকৃতিক সুগন্ধ ও আসল স্বাদ।
জিরা গুঁড়া বাংলাদেশের প্রায় প্রতিটি রান্নাঘরের একটি অপরিহার্য মসলা। গরু, খাসি, মুরগি, মাছ, সবজি, ডাল, ভর্তা, বিরিয়ানি, পোলাও, কাবাব, চটপটি, ফুচকা কিংবা বিভিন্ন ধরনের ভাজি; সব ধরনের রান্নায় এটি খাবারের স্বাদকে আরও সমৃদ্ধ করে তোলে। এর মনোমুগ্ধকর সুগন্ধ খাবারের প্রতি ক্ষুধা বাড়ায় এবং রান্নাকে করে আরও আকর্ষণীয়।
আমাদের জিরা গুঁড়ায় কোনো কৃত্রিম রং, ফিলার বা ক্ষতিকর উপাদান ব্যবহার করা হয় না। তাই আপনি নিশ্চিন্তে পরিবারের জন্য সুস্বাদু ও মানসম্মত রান্না প্রস্তুত করতে পারবেন। সঠিকভাবে সংরক্ষিত হওয়ায় দীর্ঘদিন পর্যন্ত এর তাজা ঘ্রাণ ও স্বাদ বজায় থাকে।
কেন আমাদের জিরা গুঁড়া অন্যদের থেকে আলাদা?
- নিজের তদারকিতে প্রস্তুত: আমরা কেবল প্যাকেটজাত করি না, বরং জিরার দানা বাছাই থেকে শুরু করে গুঁড়া করা পর্যন্ত প্রতিটি ধাপে শতভাগ বিশুদ্ধতা নিশ্চিত করি।
- আসল জিরার তীব্র ঘ্রাণ: প্যাকেটের মুখ খুললেই বুঝতে পারবেন আমরা জিরার প্রাকৃতিক সুবাস ধরে রাখতে কতটা যত্নশীল। রান্নার শেষে এটি ব্যবহার করলে আলাদা কোনো ফ্লেভারের প্রয়োজনই হবে না।
- কোনো হিডেন কেমিক্যাল নেই: আমরা কোনো প্রিজারভেটিভ বা কৃত্রিম রং ব্যবহার করি না। এটি একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি মশলার মতো স্বাদ এবং পুষ্টি দেবে।
- সাশ্রয়ী ও স্বাস্থ্যকর: জিরার তেল (Essential Oil) অটুট থাকে বলে খুব অল্প পরিমাণ ব্যবহারে আপনার তরকারিতে চমৎকার কালার এবং টেস্ট চলে আসে।
আমাদের অঙ্গীকার:
খাবারে ভেজালের এই সময়ে আমরা চাই আপনাদের কাছে সেরা জিনিসটি পৌঁছে দিতে। মাছের ঝোল হোক বা মাংসের ভুনা— সদাই মিঠাই-এর খাঁটি জিরার সুগন্ধ আপনার ডাইনিং টেবিলে তৃপ্তির হাসি নিয়ে আসবেই





Reviews
There are no reviews yet.